হাদীস বিএন


মু`জাম শুয়ুখ ইবনুল আ`রাবী





মু`জাম শুয়ুখ ইবনুল আ`রাবী (50)


50 - نا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ، نا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرٍ، أَنَّ رَجُلًا مِنَ الْأَنْصَارِ أَعْتَقَ غُلَامًا لَهُ عَنْ دُبُرٍ فَبَاعَهُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ جَابِرٌ غُلَامًا لَهُ قِبْطِيًّا مَاتَ عَامَ أَوَّلَ




জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, আনসারদের মধ্য থেকে এক ব্যক্তি তার এক গোলামকে তার মৃত্যুর পরে আযাদ হওয়ার শর্তে মুক্ত (মুদাব্বার) করে দিলেন। তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সেটিকে বিক্রি করে দিলেন। জাবির (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, সেটি ছিল তার একটি কিবতী গোলাম, যে গত বছর মারা গিয়েছিল।