মুসনাদ ইবনুল জা`দ
মুসনাদ ইবনুল জা`দ (2943)
2943 - حَدَّثَنَا عَلِيٌّ ، أَخْبَرَنِي حَمَّادٌ ، عَنْ عَلِيِّ بْنِ الْحَكَمِ ، عَنْ عَطَاءٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، أَنَّهُ سَمِعَ رَجُلا يَعْنِي يَمْدَحُ رَجُلا، فَقَالَ بِيَدِهِ هَكَذَا يَحْثِي بِهَا التُّرَابَ، وَقَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` إِذَا رَأَيْتُمِ الْمَدَّاحِينَ فَاحْثُوا فِي وُجُوهِهِمُ التُّرَابَ ` *
ইবনে উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি এক ব্যক্তিকে অন্য এক ব্যক্তির প্রশংসা করতে শুনলেন। তখন তিনি নিজ হাত দিয়ে এভাবে ইশারা করলেন এবং মাটি মুঠো করে ছুড়ে মারলেন। আর তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যখন তোমরা অতিরিক্ত স্তুতিকারীদের (চাটুকারদের) দেখতে পাও, তখন তাদের মুখে মাটি নিক্ষেপ করো।”