مسند إسحاق بن راهويه
Musnad Ishaque bin Rahwayh
মুসনাদ ইসহাক্ব বিন রাহওয়াইহ
330 - وَبِهَذَا، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : ` وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لا تَدْخُلُوا الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا، وَلا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا، أَفَلا أَدُلُّكُمْ عَلَى أَمْرٍ إِذَا أَتَيْتُمُوهُ تَحَابَبْتُمْ ؟ ` قَالُوا : وَمَا هُوَ يَا رَسُولَ اللَّهِ ؟ قَالَ : ` أَفْشُوا السَّلامَ بَيْنَكُمْ ` *
অনুবাদঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যার হাতে মুহাম্মাদের প্রাণ, তার কসম! তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান আনো। আর তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসো। আমি কি তোমাদেরকে এমন একটি কাজের কথা বলে দেব না, যা করলে তোমরা পরস্পরকে ভালোবাসতে শুরু করবে? সাহাবাগণ বললেন: হে আল্লাহর রাসূল, তা কী? তিনি বললেন: তোমাদের মধ্যে ব্যাপকভাবে সালামের প্রসার ঘটাও।