الحديث


حديث السراج
Hadis As Siraj
হাদীস আস সিরাজ





حديث السراج (1166)


1166 - قَالَ السَّرَّاجُ: وَثنا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، ثنا أَبُو خَالِدٍ سُلَيْمَانُ بْنُ حَيَّانَ الأَحْمَرُ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: ((أَفَاضَ رسول الله صلى الله عليه وسلم حين صَلَّى الظُّهْرَ ثُمَّ دَفَعَ إِلَى مِنًى فَقَامَ بِهَا نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم أَيَّامَ التَّشْرِيقِ الثَّلاثَ يَرْمِي الْجِمَارَ (حَتَّى) تَزُولَ الشَّمْسُ بِسَبْعِ حَصَيَاتٍ كُلَّ جَمْرَةٍ، وَيُكَبِّرُ مَعَ كُلِّ حَصَاةٍ تَكْبِيرَةً، يَقِفُ عِنْدَ الأُولَى وَعِنْدَ الْوُسْطَى بِبَطْنِ الْوَادِي فَيُطِيلُ الْقِيَامَ، وَيَنْصَرِفُ إِذَا رمى الكبرى ولا يقف عندها)) .




অনুবাদঃ আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যুহরের সালাত আদায় করার পর (মক্কা থেকে) রওনা হয়ে মিনার দিকে অগ্রসর হলেন। অতঃপর আল্লাহর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাশরীকের তিন দিন সেখানেই অবস্থান করলেন। তিনি (সূর্য) ঢলে যাওয়ার পরে জামারাতে কংকর নিক্ষেপ করতেন। প্রতিটি জামারার ওপর সাতটি করে কংকর নিক্ষেপ করতেন এবং প্রতিটি কংকর নিক্ষেপের সময় তিনি তাকবীর বলতেন। তিনি প্রথম জামারার কাছে এবং মধ্যম জামারার কাছে উপত্যকার মধ্যস্থলে দাঁড়াতেন এবং দীর্ঘক্ষণ অবস্থান করতেন। আর যখন তিনি কুবরা (বড়) জামারায় কংকর নিক্ষেপ করতেন, তখন তিনি (আর) দাঁড়াতেন না, বরং চলে যেতেন।