হাদীস আস সিরাজ
352 - أَخْبَرَنَا أَبُو سَعْدٍ أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الْمُقْرِئُ، أبنا أبو محمد المخلدي، أبنا أبو العباس السراج، ثنا محمد بن إسماعيل بْنِ سَمُرَةَ الأَحْمَسِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ مُحَارِبِ بْنِ دثار قال: ((رأيت ابن عمر يرفع يديه كُلَّمَا رَكَعَ، وَكُلَّمَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، فَقُلْتُ لَهُ: مَا هَذَا؟ قَالَ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَامَ بَيْنَ الرَّكْعَتَيْنِ كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ)) .
ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। মুহারিব ইবনে দিসার বলেন, আমি ইবনে উমরকে প্রতিবার রুকুতে যাওয়ার সময় এবং প্রতিবার রুকু থেকে মাথা তোলার সময় তাঁর দুই হাত উত্তোলন করতে দেখলাম। আমি তাঁকে বললাম, এটা কী? তিনি বললেন, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দুই রাকাতের পর যখন দাঁড়াতেন, তখন তাকবীর দিতেন এবং তাঁর দুই হাত উত্তোলন করতেন।