মুসান্নাফ ইবনে আবি শায়বাহ
মুসান্নাফ ইবনে আবি শায়বাহ (39214)
حدثنا شبابة بن سوار عن ليث بن سعد عن ابن شهاب عن عبد الرحمن بن كعب بن مالك أن جابر بن عبد اللَّه أخبره أن النبي صلى الله عليه وسلم كان يجمع بين الرجلين من قتلى أحد في قبر واحد، وأمر بدفنهم بدمائهم، ولم يصل عليهم ولم يغسلوا(1).
জাবের ইবনে আবদুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদদের মধ্যে দু’জন করে লোককে এক কবরে একত্রিত করতেন (দাফন করতেন)। আর তিনি তাদেরকে তাদের রক্তসহ দাফন করার নির্দেশ দিলেন এবং তাদের উপর (জানাজার) সালাত আদায় করেননি এবং তাদের গোসলও দেওয়া হয়নি।
تحقيق: الشيخ سعد بن ناصر الشثري
(1) صحيح؛ أخرجه البخاري (1343)، وأبو داود (31318).