মুসান্নাফ ইবনে আবি শায়বাহ
حدثنا عيسى بن يونس عن محمد بن إسحاق قال: أخبرني أبي عن رجال من بني سلمة قالوا: لما صرف معاوية عينه التي تمر على قبور الشهداء جرت عليهما فبرز قبرهما، فاستصرخ عليهما فأخرجناهما يتثنيان تثنيا كأنما
ماتا
بالأمس، عليهما بردتان قد غطوا بهما على وجوههما
وعلى أرجلهما من نبات الإذخر(1).
বানু সালামা গোত্রের কয়েকজন ব্যক্তি থেকে বর্ণিত, তাঁরা বলেন: যখন আমীরুল মুমিনীন মুআবিয়া (রাদ্বিয়াল্লাহু আনহুমা) সেই ঝর্ণার গতিপথ পরিবর্তন করে দিলেন যা শহীদদের কবরগুলির উপর দিয়ে বয়ে যেত, তখন সেই জল কবরের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় শহীদদের দুটি কবর উন্মুক্ত হয়ে গেল। ফলে তাঁদের (শহীদদের) বিষয়ে সাহায্যের জন্য লোকেরা উচ্চস্বরে আওয়াজ তুলল। অতঃপর আমরা তাঁদের দুজনকে এমন অবস্থায় বের করে আনলাম যে তাঁরা সম্পূর্ণ নমনীয় ছিলেন, যেন তাঁরা গতকালই ইন্তেকাল করেছেন। তাঁদের দুজনের গায়ে দুটি করে চাদর (বুরদাহ) ছিল, যা দিয়ে তাঁদের মুখমণ্ডল আবৃত করা হয়েছিল। আর তাঁদের পদদ্বয়ের ওপর ইযখির ঘাস দেওয়া ছিল।
تحقيق: الشيخ سعد بن ناصر الشثري
(1) مجهول؛ لجهالة الرجال، وانظر: تاريخ المدينة لابن شبه (370).