মুসান্নাফ ইবনে আবি শায়বাহ
মুসান্নাফ ইবনে আবি শায়বাহ (39741)
حدثنا عبد الرحيم بن سليمان عن زكريا عن الشعبي زعم أن جعفر ابن أبي طالب قتل (يوم)(1) مؤتة بالبلقاء فقال رسول اللَّه صلى الله عليه وسلم: "اللهم اخلف جعفرًا في أهله بأفضل ما خلفت عبدا من عبادك الصالحين"(2).
শা‘বী (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন যে, জা‘ফর ইবন আবী ত্বালিব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) মুতার যুদ্ধে বালকা নামক স্থানে শাহাদাত বরণ করেছিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দু’আ করে বললেন: “হে আল্লাহ! জা‘ফরের পরিবারে তুমি এমন উত্তমরূপে তার স্থলাভিষিক্ত হও, যেমন উত্তমরূপে তুমি তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের মধ্যে কারো পরিবারে তার অনুপস্থিতিতে স্থলাভিষিক্ত হয়ে থাকো।”
تحقيق: الشيخ سعد بن ناصر الشثري
(1) في [أ، ب]: (قبل).(2) مرسل؛ الشعبي تابعي.
