মুসান্নাফ ইবনে আবি শায়বাহ
حدثنا يحيى بن آدم عن فطر قال: حدثنا منذر الثوري عن محمد بن علي بن الحنفية قال: اتقوا(1) هذه الفتن فإنها
لا يستشرف لها أحد إلا استبقته، (ألا)(2) إن هؤلاء القوم لهم (أجل)(3) ومدة، لو اجتمع من في الأرض أن يزيلوا ملكهم لم يقدروا على ذلك، حتى يكون اللَّه (هو)(4) الذي يأذن فيه أتستطيعون أن تزيلوا هذه الجبال.
মুহাম্মাদ ইবনে আলী ইবনুল হানাফিয়্যাহ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন:
তোমরা এই ফিতনাগুলো (বিপর্যয়/বিশৃঙ্খলা) থেকে সাবধানে থাকো। কেননা যে ব্যক্তিই সেগুলোর দিকে উঁকি দেবে বা মাথা উঁচু করবে, তা তাকে গ্রাস করে ছাড়বে। জেনে রাখো, এই লোকদের (শাসকদের) জন্য একটি নির্দিষ্ট সময় ও মেয়াদ রয়েছে। যদি পৃথিবীর সকলে একত্রিত হয়েও তাদের রাজত্ব দূর করতে চায়, তবে তারা তা করতে সক্ষম হবে না, যতক্ষণ না আল্লাহ্ তা’আলা এর অনুমতি দেন। তোমরা কি এই পর্বতমালাকে সরিয়ে ফেলতে সক্ষম?
تحقيق: الشيخ سعد بن ناصر الشثري
(1) في [س]: زيادة (اللَّه).(2) سقط من: [ع].
(3) في [أ، ب،
جـ، س، ع]: (أكل)، وتقدم الخبر
11/ 133 برقم [32699].
(4) سقط من: [أ، ب].
