হাদীস বিএন


মুসান্নাফ ইবনে আবি শায়বাহ





মুসান্নাফ ইবনে আবি শায়বাহ (40216)


حدثنا أبو معاوية عن الأعمش عن شقيق عن شريح قال: ما أخبرت ولا استخبرت (مذ)(1) كانت الفتنة، قال له مسروق: لو كنت مثلك لسرني أن أكون قد مت، (قال)(2) شريح: فكيف بأكثر من ذلك: ما في الصدور؟ و
(تلتقي)(3) الفئتان و (إحداهما)(4) أحب إلي من الآخرى.




শুরেইহ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত। তিনি বললেন, ফিতনা শুরু হওয়ার পর থেকে আমি কাউকে কোনো খবরও দেইনি এবং কারো কাছে কোনো খবর জানতেও চাইনি।

তাকে মাসরূক বললেন, আমি যদি আপনার মতো হতাম, তবে আমার মৃত্যু হয়ে গেলে আমি খুশি হতাম।

শুরেইহ বললেন, এর চেয়েও কঠিন বিষয় কী হতে পারে? (তা হলো) অন্তরে যা কিছু থাকে; আর যখন দুটি দল মুখোমুখি হয়, অথচ তাদের মধ্যে একটি দল আমার কাছে অন্য দলটির চেয়ে বেশি প্রিয়।




تحقيق: الشيخ سعد بن ناصر الشثري

(1) سقط من: [ك]، في [س]: (لقد).
(2) في [أ، ب]: (قال له).
(3) في [أ]: (يلتقي)
(4) في [س]: (وأحدهما).