মুসান্নাফ ইবনে আবি শায়বাহ
حدثنا حسين بن علي عن زائدة عن عبد الملك بن (عمير)(1) عن جابر ابن سمرة عن نافع بن عتبة بن أبي وقاص عن النبي صلى الله عليه وسلم
قال: "تقاتلون جزيرة العرب فيفتحها اللَّه، (ثم تقاتلون فارس فيفتحها اللَّه)(2)، ثم تقاتلون الروم فيفتحها اللَّه، ثم تقاتلون الدجال فيفتحه اللَّه" قال جابر: فلا يخرج الدجال حتى تفتح الروم(3).
নাফি’ ইবনে উতবা ইবনে আবি ওয়াক্কাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
"তোমরা আরব উপদ্বীপের সাথে যুদ্ধ করবে, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের জন্য তা বিজয় দান করবেন। তারপর তোমরা পারস্যের (ইরান) সাথে যুদ্ধ করবে, আল্লাহ তাআলা তাও বিজয় দান করবেন। এরপর তোমরা রোমের (বাইজান্টাইন সাম্রাজ্য) সাথে যুদ্ধ করবে, আল্লাহ তাআলা তা-ও বিজয় দান করবেন। তারপর তোমরা দাজ্জালের সাথে যুদ্ধ করবে, আল্লাহ তাআলা (তার বিরুদ্ধেও) বিজয় দান করবেন।"
জাবির (ইবনে সামুরাহ) (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: রোম বিজয় না হওয়া পর্যন্ত দাজ্জালের আবির্ভাব ঘটবে না।
تحقيق: الشيخ سعد بن ناصر الشثري
(1) في [أ، ب،جـ، س، ع]: (عمرو).
(2) سقط من: [ط].
(3) صحيح؛ أخرجه أحمد (1540)، ومسلم (2900)، وابن ماجه (4091)، وابن أبي عاصم في الآحاد (642).