মুসান্নাফ ইবনে আবি শায়বাহ
حدثنا عبد اللَّه بن نمير قال: حدثنا إسماعيل بن أبي خالد عن أبيه عن أبي هريرة قال: لا تقوم الساعة
حتى (تفتح)(1) مدينة هرقل قيصر، ويؤذِن فيها المؤذنون، ويقسم فيها المال (بالترسة)(2) فيقبلون بأكثر أموال رآها الناس، فيأتيهم الصريخ أن الدجال قد خالفكم في أهليكم، فيلقون ما في أيديهم ويقبلون يقاتلونه(3).
আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: কায়সার হিরাক্লিয়াসের শহর ফাতাহ না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। আর সেখানে মুয়াযযিনগণ আযান দেবেন, এবং সেখানে ঢাল মেপে (পরিমিতভাবে) সম্পদ বণ্টন করা হবে। অতঃপর তারা (বিশাল পরিমাণ) এমন সম্পদ নিয়ে ফিরে আসবে, যা মানুষ আর কখনো দেখেনি। তখন তাদের কাছে দ্রুত একজন আহবানকারী এসে খবর দেবে যে, দাজ্জাল তোমাদের অনুপস্থিতিতে তোমাদের পরিবারের মধ্যে এসে পড়েছে (বা গোলমাল সৃষ্টি করেছে)। তখন তারা তাদের হাতে থাকা সবকিছু ফেলে দেবে এবং দ্রুত তাকে (দাজ্জালকে) মোকাবিলা করার জন্য রওনা হবে।
تحقيق: الشيخ سعد بن ناصر الشثري
(1) في [ب، س]: (يفتح).(2) في [س]: (بالترسته)، وفي [هـ]: (الأثرسة).
(3) مجهول؛ لجهالة أبي خالد، وأخرجه نعيم بن حماد في الفتن (1488).