মুসান্নাফ ইবনে আবি শায়বাহ
قال: وحدثنا أبو بكر قال: حدثنا وكيع عن هشام عن أبيه عن عبد اللَّه ابن عمرو قال: قال رسول اللَّه
صلى الله عليه وسلم: "إن اللَّه لا يقبض العلم انتزاعا (ينزع)(1) من الناس، ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالم اتخذ الناس رؤساء
جهالا (فسئلوا)(2) فأفتوا بغير علم، فضلوا وأضلوا"(3).
আব্দুল্লাহ ইবনে আমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে (প্রত্যক্ষভাবে) জ্ঞান টেনে উঠিয়ে নেবেন না, বরং তিনি জ্ঞান তুলে নেবেন আলেমদের (মৃত্যুর মাধ্যমে) তুলে নেওয়ার দ্বারা। এমনকি যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না, তখন মানুষ মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে। অতঃপর তাদের কাছে মাসআলা জিজ্ঞেস করা হবে এবং তারা জ্ঞান ছাড়াই ফতোয়া দেবে, ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করবে।
تحقيق: الشيخ سعد بن ناصر الشثري
(1) في [هـ]: (ينزعه).(2) في [س]: (فيسئلوا)، وفي [ب]: (فسيلوا).
(3) صحيح؛ أخرجه البخاري (100)، ومسلم (2673).