মুসান্নাফ ইবনে আবি শায়বাহ
মুসান্নাফ ইবনে আবি শায়বাহ (810)
حدثنا علي بن مسهر عن عبيد اللَّه عن نافع: أن نساء ابن عمر وأمهات أولاده كن يغتسلن من الجنابة والحيصق؛ فلا ينقضن رؤوسهن، ولكن يبالغن في بلها.
নাফে’ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, ইবনে উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর স্ত্রীগণ এবং তাঁর সন্তানের জননীগণ (উম্মে ওয়ালাদগণ) যখন জানাবাত (বড় অপবিত্রতা) ও মাসিক (হায়িয)-এর কারণে গোসল করতেন, তখন তাঁরা মাথার বেণী খুলতেন না। তবে তাঁরা চুলকে ভালোভাবে ভিজিয়ে দিতে (মূল পর্যন্ত পানি পৌঁছাতে) সচেষ্ট হতেন।
