হাদীস বিএন


মুসান্নাফ ইবনে আবি শায়বাহ





মুসান্নাফ ইবনে আবি শায়বাহ (811)


حدثنا خالد بن حيان عن جعفر بن برقان عن عكرمة: أنه سئل عن امرأة تغتسل من الجنابة والحيض قال: ترخي الذوائب وتصب على رأسها الماء؛ حتى تبل أصول الشعر، ولا تنقض لها رأسًا.




ইকরামা (রাহিমাহুল্লাহ)-কে এমন মহিলা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল যিনি জানাবাত (বড় নাপাকি) ও হায়িয (মাসিক) থেকে গোসল করেন।

তিনি বললেন: সে তার বেণী (আলগা) রেখে দেবে এবং তার মাথার উপর পানি ঢালবে, যতক্ষণ না চুলের গোড়া ভিজে যায়। আর তাকে তার চুল খুলে ফেলতে হবে না।