أخبار مكة للفاكهي
Akhbaru Makkah lil-Fakihi
আখবারু মাক্কাহ লিল-ফাকিহী
আখবারু মাক্কাহ লিল-ফাকিহী (1154)
1154 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ , قَالَ : ثنا سُفْيَانُ، عَنْ عَبْدِ الْكَرِيمِ الْجَزَرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ , قَالَ : بَيْنَا عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقْسِمُ نَعَمًا مِنْ نَعَمِ الصَّدَقَةِ إِذْ مَرَّ بِهِ رَجُلانِ، فَقَالَ : مِنْ أَيْنَ أَقْبَلْتُمَا ؟ فَقَالا : مِنْ بَيْتِ الْمَقْدِسِ، فَعَلاهُمَا بِالدِّرَّةِ ضَرْبًا، وَقَالَ : ` أَحَجًّا كَحَجِّ الْبَيْتِ ؟ ` فَقَالا : إِنَّا كُنَّا مُجْتَازَيْنِ *
অনুবাদঃ সাঈদ ইবনুল মুসায়্যিব (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত,
একদা উমর ইবনুল খাত্তাব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) সাদকার (যাকাতের) পশু (উট বা দুম্বা) বন্টন করছিলেন। এমন সময় দুজন লোক তাঁর পাশ দিয়ে অতিক্রম করলো। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, ‘তোমরা কোথা থেকে আসছো?’
তারা বলল, ‘বাইতুল মাকদিস (জেরুজালেম) থেকে।’
তখন উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) নিজ লাঠি (দুর্রাহ) দ্বারা তাদের প্রহার করলেন এবং বললেন, ‘তোমরা কি এটিকে (বাইতুল মাকদিসের সফরকে) বাইতুল্লাহর হজ্বের (সমতুল্য) হজ্ব মনে করেছো?’
তারা বলল, ‘আমরা তো কেবল পথ অতিক্রম করছিলাম (পথচারী ছিলাম)।’