মুখতাসার সহীহুল বুখারী
মুখতাসার সহীহুল বুখারী (101)
101 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وِعَاءَيْنِ، فَأَمَّا أَحَدُهُمَا فَبَثَثْتُهُ، وَأَمَّا الآخَرُ فَلَوْ بَثَثْتُهُ قُطِعَ هَذَا الْبُلْعُومُ. (بخاري: 120)
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বললেন: আমি আল্লাহর রাসূল (সা.) থেকে দুটি পাত্রের জ্ঞান মুখস্থ করে রেখেছি। সে দুটির মধ্যে একটিকে আমি মানুষের মাঝে প্রচার করে দিয়েছি। আর অন্যটি, যদি আমি তা প্রচার করতাম, তাহলে আমার এই কণ্ঠনালী কেটে ফেলা হতো।