হাদীস বিএন


মুখতাসার সহীহুল বুখারী





মুখতাসার সহীহুল বুখারী (135)


135 - عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم، وَحَانَتْ صَلاةُ الْعَصْرِ، فَالْتَمَسَ النَّاسُ الْوَضُوءَ فَلَمْ يَجِدُوهُ، فَأُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِوَضُوءٍ، فَوَضَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي ذَلِكَ الإنَاءِ يَدَهُ وَأَمَرَ النَّاسَ أَنْ يَتَوَضَّئُوا مِنْهُ، قَالَ: فَرَأَيْتُ الْمَاءَ يَنْبُعُ مِنْ تَحْتِ أَصَابِعِهِ حَتَّى تَوَضَّئُوا مِنْ عِنْدِ آخِرِهِمْ. (بخاري: 169)




আনাস ইবনু মালিক (রা.) থেকে বর্ণিত, তিনি বললেন: আমি আল্লাহর রাসূল (সা.)-কে দেখলাম, তখন আসরের সালাতের সময় হয়ে গিয়েছিল। লোকেরা ওযুর পানি খুঁজতে লাগল, কিন্তু তারা তা পেল না। এরপর আল্লাহর রাসূল (সা.)-এর কাছে সামান্য পানি আনা হলো। আল্লাহর রাসূল (সা.) সেই পাত্রে তাঁর হাত রাখলেন এবং লোকদেরকে তা থেকে ওযু করার নির্দেশ দিলেন। তিনি (আনাস) বললেন: আমি দেখলাম, তাঁর আঙ্গুলের নিচ দিয়ে পানি ঝর্ণার মতো বের হচ্ছে, এমনকি তাদের শেষ ব্যক্তি পর্যন্ত তা দিয়ে ওযু করে নিলো।