الحديث


مختصر صحيح البخاري
Mukhtasar Sahihul Bukhari
মুখতাসার সহীহুল বুখারী





مختصر صحيح البخاري (2069)
মুখতাসার সহীহুল বুখারী (2069)


2069 - عَنْ أَنَسٍ: أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْبَادِيَةِ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَتَى السَّاعَةُ قَائِمَةٌ؟ قَالَ: «وَيْلَكَ وَمَا أَعْدَدْتَ لَهَا»؟ قَالَ: مَا أَعْدَدْتُ لَهَا إِلا أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ، قَالَ: «إِنَّكَ مَعَ مَنْ أَحْبَبْتَ». فَقُلْنَا: وَنَحْنُ كَذَلِكَ؟ قَالَ: «نَعَمْ». (بخاري: 6167)


• عَنْ أَبِي مُوسَى قَالَ: قِيلَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم: الرَّجُلُ يُحِبُّ القَوْمَ وَلَمَّا يَلْحَقْ بِهِمْ؟ قَالَ: «المَرْءُ مَعَ مَنْ أَحَبَّ» تَابَعَهُ أَبُو مُعَاوِيَةَ، وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ. (6168)




অনুবাদঃ ২০৬৯ - আনাস (রা.) থেকে বর্ণিত: এক বেদুঈন (গ্রামের লোক) নবী (সা.)-এর কাছে এসে জিজ্ঞেস করল, "হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে?"

তিনি বললেন, "আফসোস তোমার জন্য! তুমি এর জন্য কী প্রস্তুতি নিয়েছ?"

সে বলল, "আমি এর জন্য তেমন কোনো প্রস্তুতি নেইনি, শুধু আল্লাহ ও তাঁর রাসূলকে ভালোবাসি।"

তিনি বললেন, "নিশ্চয়ই তুমি তার সাথেই থাকবে, যাকে তুমি ভালোবাসো।"

তখন আমরা (উপস্থিত সাহাবীরা) বললাম, "আমরাও কি তাই?" তিনি বললেন, "হ্যাঁ।" (বুখারী: ৬১৬৭)

• আবু মূসা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী (সা.)-কে জিজ্ঞেস করা হলো, "যদি কোনো ব্যক্তি কোনো সম্প্রদায়কে ভালোবাসে, কিন্তু (আমলের দিক থেকে) তাদের স্তরে পৌঁছাতে না পারে?"

তিনি বললেন, "মানুষ তার সাথেই থাকবে, যাকে সে ভালোবাসে।"

এই হাদীসটি আবূ মু'আবিয়া ও মুহাম্মাদ ইবনু উবাইদও বর্ণনা করেছেন। (৬১৬৮)