الحديث


مختصر صحيح البخاري
Mukhtasar Sahihul Bukhari
মুখতাসার সহীহুল বুখারী





مختصر صحيح البخاري (2106)


2106 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: «مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، فِي يَوْمٍ مِائةَ مَرَّةٍ، كَانَتْ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابٍ، وَكُتِبَ لَهُ مِائةُ حَسَنَةٍ، وَمُحِيَتْ عَنْهُ مِائةُ سَيِّئةٍ، وَكَانَتْ لَهُ حِرْزًا مِنَ الشَّيْطَانِ يَوْمَهُ ذَلِكَ حَتَّى يُمْسِيَ، وَلَمْ يَأْتِ أَحَدٌ بِأَفْضَلَ مِمَّا جَاءَ إِلَّا رَجُلٌ عَمِلَ أَكْثَرَ مِنْهُ». (بخاري: 6403)




অনুবাদঃ আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল (সা.) বলেছেন: "যে ব্যক্তি দিনে একশ বার বলবে: 'লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর' (আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তাঁর কোনো শরীক নেই। রাজত্ব তাঁরই এবং প্রশংসা তাঁরই। আর তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান), তার জন্য দশজন দাস মুক্ত করার সমান সওয়াব হবে। তার জন্য একশটি নেকি লেখা হবে এবং তার থেকে একশটি গুনাহ মুছে ফেলা হবে। আর সেই দিন সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে তা তার জন্য রক্ষাকবচ হবে। আর কেউ তার চেয়ে উত্তম কিছু নিয়ে আসতে পারবে না, তবে সেই ব্যক্তি ছাড়া, যে তার চেয়ে বেশি আমল করেছে।" (বুখারী: ৬৪০৩)