مختصر صحيح البخاري
Mukhtasar Sahihul Bukhari
মুখতাসার সহীহুল বুখারী
2172 - عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ: بَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ إِذَا هُوَ بِرَجُلٍ قَائمٍ، فَسَأَلَ عَنْهُ فَقَالُوا: أَبُو إِسْرَائيلَ نَذَرَ أَنْ يَقُومَ وَلا يَقْعُدَ وَلا يَسْتَظِلَّ وَلا يَتَكَلَّمَ وَيَصُومَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: «مُرْهُ فَلْيَتَكَلَّمْ وَلْيَسْتَظِلَّ وَلْيَقْعُدْ وَلْيُتِمَّ صَوْمَهُ». (بخاري: 6704)
অনুবাদঃ ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত। তিনি বললেন, একবার নবী (সা.) খুতবা দিচ্ছিলেন, এমন সময় তিনি এক ব্যক্তিকে দাঁড়ানো অবস্থায় দেখতে পেলেন। তিনি তার সম্পর্কে জিজ্ঞেস করলেন। লোকেরা বলল, এ হলো আবূ ইসরাঈল। সে মানত করেছে যে সে দাঁড়িয়েই থাকবে, বসবে না, ছায়া নেবে না, কথা বলবে না এবং রোযা রাখবে। তখন নবী (সা.) বললেন, "তাকে আদেশ দাও যেন সে কথা বলে, ছায়ায় যায়, বসে পড়ে এবং তার রোযা পূর্ণ করে।" (বুখারী: ৬৭০৪)