مختصر صحيح البخاري
Mukhtasar Sahihul Bukhari
মুখতাসার সহীহুল বুখারী
মুখতাসার সহীহুল বুখারী (32)
32 - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو رضي الله عنهما أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: «أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا، وَمَنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ حَتَّى يَدَعَهَا: إِذَا اؤْتُمِنَ خَانَ، وَإِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا عَاهَدَ غَدَرَ، وَإِذَا خَاصَمَ فَجَرَ». (بخاري: 34)
অনুবাদঃ আব্দুল্লাহ ইবনু আমর (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন: চারটি স্বভাব যার মধ্যে থাকে, সে খাঁটি মুনাফিক। আর যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকে, তার মধ্যে মুনাফিকির একটি স্বভাব থাকে, যতক্ষণ না সে তা ত্যাগ করে।
১. যখন তার কাছে আমানত রাখা হয়, তখন সে খেয়ানত করে।
২. যখন সে কথা বলে, তখন মিথ্যা বলে।
৩. যখন সে অঙ্গীকার করে, তখন তা খেলাপ করে (বা বিশ্বাসঘাতকতা করে)।
৪. আর যখন সে ঝগড়া করে, তখন সীমা লঙ্ঘন করে (বা অশ্লীল ভাষা ব্যবহার করে)।