مختصر صحيح البخاري
Mukhtasar Sahihul Bukhari
মুখতাসার সহীহুল বুখারী
348 - عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رضي الله عنهما قَالَ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي الظُّهْرَ بِالْهَاجِرَةِ، وَالْعَصْرَ وَالشَّمْسُ نَقِيَّةٌ، وَالْمَغْرِبَ إِذَا وَجَبَتْ، وَالْعِشَاءَ أَحْيَانًا وَأَحْيَانًا، إِذَا رَآهُمُ اجْتَمَعُوا عَجَّلَ وَإِذَا رَآهُمْ أَبْطَئُوْا أَخَّرَ، وَالصُّبْحَ كَانُوا أَوْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّيهَا بِغَلَسٍ. (بخاري: 560)
অনুবাদঃ জাবির ইবনু আব্দুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী (সা.) যুহরের সালাত আদায় করতেন দুপুরের প্রচণ্ড গরমে। আর আসরের সালাত আদায় করতেন যখন সূর্য উজ্জ্বল থাকত। আর মাগরিবের সালাত আদায় করতেন যখন সূর্য ডুবে যেত। আর ইশার সালাত কখনও আগে, কখনও পরে আদায় করতেন। যখন তিনি দেখতেন যে সাহাবীরা একত্রিত হয়েছেন, তখন তাড়াতাড়ি আদায় করতেন, আর যখন দেখতেন যে তারা আসতে দেরি করছেন, তখন দেরি করে আদায় করতেন। আর ফজরের সালাত নবী (সা.) আদায় করতেন ভোরের আবছা অন্ধকারে। (বুখারী: ৫৬০)