মুখতাসার সহীহুল বুখারী
40 - عَنْ عَائِشَةَ رضي الله عنها أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا امْرَأَةٌ، قَالَ: «مَنْ هَذِهِ؟» قَالَتْ: فُلانَةُ تَذْكُرُ مِنْ صَلاتِهَا، قَالَ: «مَهْ عَلَيْكُمْ بِمَا تُطِيقُونَ فَوَاللَّهِ لا يَمَلُّ اللَّهُ حَتَّى تَمَلُّوا» وَكَانَ أَحَبَّ الدِّينِ إِلَيْهِ مَا دَامَ عَلَيْهِ صَاحِبُهُ. (بخاري: 43)
৪০ - আয়িশা (রা.) থেকে বর্ণিত, যে, একদা নবী (সা.) তাঁর (আয়িশার) কাছে এলেন, তখন তাঁর কাছে একজন মহিলা ছিলেন। তিনি (সা.) জিজ্ঞেস করলেন, "ইনি কে?" তিনি (আয়িশা) বললেন, "ইনি অমুক মহিলা।" এরপর তিনি তাঁর (মহিলাটির) অতিরিক্ত সালাতের কথা উল্লেখ করলেন। তিনি (সা.) বললেন, "থামো! তোমরা ততটুকুই করবে, যতটুকু তোমাদের সাধ্যে কুলায়। আল্লাহর কসম! তোমরা যতক্ষণ না ক্লান্ত হয়ে যাও, আল্লাহ ততক্ষণ (তোমাদের প্রতিদান দিতে) ক্লান্ত হন না।" আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো, যা আমলকারী নিয়মিতভাবে করে যায়। (বুখারী: ৪৩)