মুখতাসার সহীহুল বুখারী
42 - عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ رضي الله عنه: أَنَّ رَجُلًا مِنَ الْيَهُودِ قَالَ لَهُ: يَا أَمِيرَ الْمُوُمِنِينَ، آيَةٌ فِي كِتَابِكُمْ تَقْرَءُونَهَا لَوْ عَلَيْنَا مَعْشَرَ الْيَهُودِ نَزَلَتْ لاتَّخَذْنَا ذَلِكَ الْيَوْمَ عِيدًا. قَالَ: أَيُّ آيَةٍ؟ قَالَ: {الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلامَ دِينًا} قَالَ عُمَرُ: قَدْ عَرَفْنَا ذَلِكَ الْيَوْمَ وَالْمَكَانَ الَّذِي نَزَلَتْ فِيهِ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ قَائِمٌ بِعَرَفَةَ يَوْمَ جُمُعَةٍ. (بخاري: 45)
উমার ইবনুল খাত্তাব (রা.) থেকে বর্ণিত: একবার এক ইহুদি ব্যক্তি তাঁকে বলল, "হে আমীরুল মু'মিনীন, আপনাদের কিতাবে এমন একটি আয়াত আছে যা আপনারা পাঠ করেন। যদি সেই আয়াতটি আমাদের ইহুদিদের ওপর নাযিল হতো, তাহলে আমরা সেই দিনটিকে ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম।" তিনি (উমার) জিজ্ঞেস করলেন, "কোন আয়াত?" সে বলল, "{আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং তোমাদের ওপর আমার নেয়ামত সম্পূর্ণ করলাম, আর ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসেবে মনোনীত করলাম।}" উমার (রা.) বললেন, "আমরা সেই দিন ও স্থান সম্পর্কে অবগত আছি, যখন আয়াতটি নবী (সা.)-এর ওপর নাযিল হয়েছিল। তিনি (সা.) তখন জুমু'আর দিন আরাফাতের ময়দানে দাঁড়িয়ে ছিলেন।" (বুখারী: ৪৫)