মুখতাসার সহীহুল বুখারী
44 - عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: «مَنِ اتَّبَعَ جَنَازَةَ مُسْلِمٍ إِيمَانًا وَاحْتِسَابًا وَكَانَ مَعَهُ حَتَّى يُصَلَّى عَلَيْهَا وَيَفْرُغَ مِنْ دَفْنِهَا، فَإِنَّه يَرْجِعُ مِنَ الأَجْرِ بِقِيرَاطَيْنِ، كُلُّ قِيرَاطٍ مِثْلُ أُحُدٍ، وَمَنْ صَلَّى عَلَيْهَا ثُمَّ رَجَعَ قَبْلَ أَنْ تُدْفَنَ فَإِنَّهُ يَرْجِعُ بِقِيرَاطٍ». (بخاري: 47)
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় কোনো মুসলমানের জানাজার অনুসরণ করে (বা জানাজায় অংশ নেয়) এবং তার সাথে থাকে যতক্ষণ না তার জানাজার সালাত আদায় করা হয় এবং তাকে দাফন করা শেষ হয়, সে ব্যক্তি দুই কীরাত সওয়াব নিয়ে ফিরে আসে। প্রতিটি কীরাত হলো উহুদ পাহাড়ের সমান। আর যে ব্যক্তি শুধু জানাজার সালাত আদায় করে, তারপর দাফনের আগে ফিরে আসে, সে এক কীরাত সওয়াব নিয়ে ফেরে।