হাদীস বিএন


মুখতাসার সহীহুল বুখারী





মুখতাসার সহীহুল বুখারী (46)


46 - عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ يُخْبِرُ بِلَيْلَةِ الْقَدْرِ، فَتَلاحَى رَجُلانِ مِنَ الْمُسْلِمِينَ فَقَالَ: «إِنِّي خَرَجْتُ لأُخْبِرَكُمْ بِلَيْلَةِ الْقَدْرِ، وَإِنَّهُ تَلاحَى فُلانٌ وَفُلانٌ فَرُفِعَتْ، وَعَسَى أَنْ يَكُونَ خَيْرًا لَكُمْ، الْتَمِسُوهَا فِي السَّبْعِ وَالتِّسْعِ وَالْخَمْسِ». (بخاري: 49)




উবাদা ইবনুস সামিত (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল (সা.) কদরের রাত (লাইলাতুল কদর) সম্পর্কে জানাতে বের হলেন। তখন দুজন মুসলিম ব্যক্তি নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিল। তখন তিনি (সা.) বললেন, "আমি তোমাদেরকে কদরের রাত সম্পর্কে জানাতে বের হয়েছিলাম। কিন্তু অমুক অমুক ঝগড়া করায় (তার জ্ঞান) উঠিয়ে নেওয়া হয়েছে। হয়তো এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। তোমরা তা পঁচিশ, সাতাশ ও উনত্রিশতম রাতে তালাশ করো।"