হাদীস বিএন


মুখতাসার সহীহুল বুখারী





মুখতাসার সহীহুল বুখারী (86)


86 - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رضي الله عنهما قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ: «إِنَّ اللَّهَ لَا يَقْبِضُ الْعِلْمَ انْتِزَاعًا يَنْتَزِعُهُ مِنَ الْعِبَادِ، وَلَكِنْ يَقْبِضُ الْعِلْمَ بِقَبْضِ الْعُلَمَاءِ حَتَّى إِذَا لَمْ يُبْقِ عَالِمًا اتَّخَذَ النَّاسُ رُءُوسًا جُهَّالًا فَسُئِلُوا فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ فَضَلُّوا وَأَضَلُّوا». (بخاري: 100)




আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি আল্লাহর রাসূল (সা.)-কে বলতে শুনেছি: “আল্লাহ জ্ঞানকে বান্দাদের কাছ থেকে সরাসরি ছিনিয়ে নিয়ে উঠিয়ে নেবেন না। বরং তিনি আলেমদের (মৃত্যুর মাধ্যমে) তুলে নেওয়ার দ্বারা জ্ঞান উঠিয়ে নেবেন। যখন কোনো আলেমকে বাকি রাখবেন না, তখন লোকেরা মূর্খদের নেতা হিসেবে গ্রহণ করবে। তাদের কাছে প্রশ্ন করা হবে এবং তারা জ্ঞান ছাড়াই ফতোয়া দেবে। ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যদেরও পথভ্রষ্ট করবে।”