مختصر الأحكام
Mukhtasarul Ahkam
মুখতাসারুল আহকাম
283 - نا أَبُو مُحَمَّدٍ الْقَاسِمُ بْنُ يَزِيدَ ، قَالَ : نا وَكِيعٌ ، قَالَ : نا أَشْعَثُ السَّمَّانُ ، عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللَّهِ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ ، عَنْ أَبِيهِ , قَالَ : ` كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي لَيْلَةٍ مُظْلِمَةٍ فِي سَفَرٍ فَلَمْ نَدْرِ أَيْنَ الْقِبْلَةُ ، فَصَلَّى كُلُّ رَجُلٍ مِنَّا عَلَى حِيَالِهِ ثُمَّ أَصْبَحْنَا ، فَذَكَرْنَا ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَزَلَ : فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ سورة البقرة آية . هَذَا حَدِيثٌ لا نَعْرِفُهُ إِلا مِنْ طَرِيقِ أَشْعَثَ السَّمَّانِ ، وَهُوَ أَشْعَثُ بْنُ سَعِيدٍ أَبُو الرَّبِيعِ السَّمَّانُ . *
অনুবাদঃ তাঁর পিতা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আমরা এক সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। সে রাত ছিল অন্ধকারাচ্ছন্ন, আর আমরা জানতে পারিনি ক্বিবলা কোন দিকে। সুতরাং আমাদের প্রত্যেকেই নিজের (ধারণামত) দিক বরাবর সালাত আদায় করল। এরপর যখন আমাদের সকাল হলো, তখন আমরা বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উল্লেখ করলাম। তখন এই আয়াতটি নাযিল হলো: “সুতরাং তোমরা যেদিকেই মুখ ফিরাও, সেদিকেই আল্লাহর মুখ (দিক) রয়েছে।” (সূরা বাকারা: ১১৫)