আল-বা’স ওয়ান-নুশুর লিল বায়হাক্বী
295 - أَخْبَرَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ فُورَكٍ، أَنْبَأَ عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ، ثنا يُونُسُ بْنُ حَبِيبٍ، ثنا أَبُو دَاوُدٍ، ثنا مُحَمَّدُ بْنُ مُسْلِمِ بْنِ أَبِي الْوَضَّاحِ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ رَافِعٍ، عَنْ حَنَانِ بْنِ خَارِجَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: " قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنَا عَنْ ثِيَابِ أَهْلِ الْجَنَّةِ أَخَلْقٌ يُخْلَقُ أَمْ نَسْجٌ يُنْسَجُ؟ فَسَكَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَضَحِكَ بَعْضُ الْقَوْمٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مِمَّ تَضْحَكُونَ؟» مِنْ جَاهِلٍ يَسْأَلُ عَالِمًا؟ ثُمَّ قَالَ: «تَتَشَقَّقُ عَنْهَا ثَمَرُ الْجَنَّةِ مَرَّتَيْنِ»
আব্দুল্লাহ ইবনে আমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, এক ব্যক্তি বলল: "ইয়া রাসূলাল্লাহ! জান্নাতবাসীদের পোশাক সম্পর্কে আমাদের জানান, তা কি (নতুনভাবে) সৃষ্টি করা হবে নাকি তা বয়ন করা হবে?" অতঃপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নীরব রইলেন এবং উপস্থিত কিছু লোক হেসে উঠল। তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন: "তোমরা কেন হাসছ? একজন মূর্খ একজন জ্ঞানীকে জিজ্ঞাসা করছে (তাতে হাসির কী আছে)?" অতঃপর তিনি বললেন: "জান্নাতের ফল দুইবার ফেটে তা থেকে (সেই পোশাক) বের হবে।"
