حلية الأولياء
Hilyatul Awliya
হিলইয়াতুল আওলিয়া
• حدثنا سليمان بن أحمد ثنا يحيى بن عثمان بن صالح ثنا سليمان بن أيوب بن سليمان بن طلحة بن عبيد الله. قال: حدثني أبي عن جدي عن موسى بن طلحة عن أبيه طلحة بن عبيد الله. قال: لما رجع النبي صلى الله عليه وسلم من أحد صعد المنبر فحمد الله وأثنى عليه ثم قرأ هذه الآية {(رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه)} الآية. فقام إليه رجل فقال: يا رسول الله من هؤلاء؟ فأقبلت وعلي ثوبان أخضران. فقال:
«أيها السائل هذا منهم».
অনুবাদঃ তালহা ইবনু উবাইদুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উহুদ যুদ্ধ থেকে ফিরে এলেন, তখন তিনি মিম্বরে আরোহণ করলেন। তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং তাঁর মহিমা বর্ণনা করলেন। এরপর তিনি এই আয়াতটি পাঠ করলেন: "মুমিনদের মধ্যে এমন কিছু লোক রয়েছে, যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করেছে। তাদের কেউ কেউ তাদের মানত পূর্ণ করেছে..." [সূরা আল-আহযাব ৩৩:২৩]। তখন একজন লোক দাঁড়িয়ে তাঁকে জিজ্ঞাসা করল, ‘হে আল্লাহর রাসূল! এরা কারা?’ আমি তখন তাঁর দিকে এগিয়ে গেলাম, আমার পরণে ছিল সবুজ রঙের দু’টি পোশাক। তখন তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন: ‘হে প্রশ্নকারী! এই ব্যক্তি (তালহা) তাদেরই একজন।’