হাদীস বিএন


মুখতাসার সহীহ মুসলিম





মুখতাসার সহীহ মুসলিম (1858)


1858 - عن عَبْد اللَّهِ بْن عَمْرِو بْنِ الْعَاصِ رضي الله عنهما قال سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ إِنَّ اللَّهَ لَا يَقْبِضُ الْعِلْمَ انْتِزَاعًا يَنْتَزِعُهُ مِنْ النَّاسِ وَلَكِنْ يَقْبِضُ الْعِلْمَ بِقَبْضِ الْعُلَمَاءِ حَتَّى إِذَا لَمْ يَتْرُكْ عَالِمًا اتَّخَذَ النَّاسُ رُؤوسًا جُهَّالًا فَسُئِلُوا فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ فَضَلُّوا وَأَضَلُّوا. (م 8/ 60)




আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি: নিশ্চয় আল্লাহ মানুষের অন্তর থেকে জ্ঞান ছিনিয়ে নিয়ে তা তুলে নেবেন না। বরং তিনি আলেমদের উঠিয়ে নেওয়ার (মৃত্যুর) মাধ্যমে জ্ঞান তুলে নেবেন। অবশেষে যখন কোনো আলেমকেই আর অবশিষ্ট রাখবেন না, তখন লোকেরা অজ্ঞদের (মূর্খদের) নেতা বানাবে। তাদের কাছে জিজ্ঞাসা করা হলে তারা জ্ঞান ছাড়াই ফতোয়া দেবে। ফলে তারা নিজেরা পথভ্রষ্ট হবে এবং অন্যদেরও পথভ্রষ্ট করবে।