মুখতাসার সহীহ মুসলিম
মুখতাসার সহীহ মুসলিম (2075)
2075 - عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ قَالَ سَمِعْتُ النُّعْمَانَ يَخْطُبُ قَالَ ذَكَرَ عُمَرُ مَا أَصَابَ النَّاسُ مِنْ الدُّنْيَا فَقَالَ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَظَلُّ الْيَوْمَ يَلْتَوِي مَا يَجِدُ دَقَلًا(3) يَمْلَأُ بِهِ بَطْنَهُ. (م 8/ 220)
উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি (একদা) মানুষের দুনিয়া অর্জনের বিষয় নিয়ে আলোচনা করছিলেন এবং বললেন: আমি অবশ্যই আল্লাহর রসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে এমন অবস্থায় দেখেছি যে, তিনি সারাদিন ক্ষুধার যন্ত্রণায় পেটে মোচড় দিতে থাকতেন, অথচ তিনি এমন নিম্নমানের খেজুরও (দাক্বাল) পেতেন না, যা দিয়ে তিনি তাঁর পেট পূর্ণ করতে পারেন।