হাদীস বিএন


মুখতাসার সহীহ মুসলিম





মুখতাসার সহীহ মুসলিম (2078)


2078 - عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَرَّ بِالسُّوقِ دَاخِلًا مِنْ بَعْضِ الْعَالِيَةِ وَالنَّاسُ كنفيه وفي رواية كنفتيه(2) فَمَرَّ بِجَدْيٍ أَسَكَّ(3) مَيِّتٍ فَتَنَاوَلَهُ فَأَخَذَ بِأُذُنِهِ ثُمَّ قَالَ أَيُّكُمْ يُحِبُّ أَنَّ هَذَا لَهُ بِدِرْهَمٍ فَقَالُوا مَا نُحِبُّ أَنَّهُ لَنَا بِشَيْءٍ وَمَا نَصْنَعُ بِهِ قَالَ أَتُحِبُّونَ أَنَّهُ لَكُمْ قَالُوا وَاللَّهِ لَوْ كَانَ حَيًّا كَانَ عَيْبًا فِيهِ لِأَنَّهُ أَسَكُّ فَكَيْفَ وَهُوَ مَيِّتٌ فَقَالَ فَوَاللَّهِ لَلدُّنْيَا أَهْوَنُ عَلَى اللَّهِ مِنْ هَذَا عَلَيْكُمْ. (م 8/ 210 - 211)




জাবির ইবনে আব্দুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আলিয়াহর কোনো এক স্থান দিয়ে বাজারে প্রবেশ করার সময় পথ অতিক্রম করছিলেন আর লোকেরা তাঁর দু’পাশে ছিল। অতঃপর তিনি কানকাটা (ছোট কান বিশিষ্ট) একটি মৃত ছাগলছানার পাশ দিয়ে গেলেন। তিনি সেটিকে তুলে নিলেন এবং তার কান ধরলেন। অতঃপর বললেন: তোমাদের মধ্যে এমন কে আছে যে এটিকে এক দিরহামের বিনিময়ে নিতে পছন্দ করে? তারা বলল: আমরা এটিকে কোনো কিছুর বিনিময়ে নিতে পছন্দ করি না এবং আমরা এটা দিয়ে কী করব? তিনি বললেন: তোমরা কি চাও যে এটা তোমাদের হোক? তারা বলল: আল্লাহর কসম, যদি এটা জীবিতও থাকত, তবুও এর মধ্যে ত্রুটি ছিল, কারণ এটি কানকাটা। তাহলে এটি মৃত অবস্থায় কেমন করে (আমরা নিতে পারি)? তখন তিনি বললেন: আল্লাহর কসম! তোমাদের কাছে এটি যেমন তুচ্ছ, আল্লাহর কাছে দুনিয়া তার চেয়েও বেশি তুচ্ছ।