মুখতাসার সহীহ মুসলিম
2077 - عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ رضي الله عنهما قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قُمْتُ عَلَى بَابِ الْجَنَّةِ فَإِذَا عَامَّةُ مَنْ دَخَلَهَا الْمَسَاكِينُ وَإِذَا أَصْحَابُ الْجَدِّ مَحْبُوسُونَ(1) إِلَّا أَصْحَابَ النَّارِ فَقَدْ أُمِرَ بِهِمْ إِلَى النَّارِ وَقُمْتُ عَلَى بَابِ النَّارِ فَإِذَا عَامَّةُ مَنْ دَخَلَهَا النِّسَاءُ. (م 8/ 88)
উসামা ইবনে যায়েদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম। তখন দেখলাম যে যারা তাতে প্রবেশ করছে তাদের অধিকাংশই হল মিসকিন (দরিদ্র)। আর বিত্তবানদের আটকে রাখা হয়েছে—তবে যাদেরকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তারা ছাড়া। আর আমি জাহান্নামের দরজায় দাঁড়ালাম। তখন দেখতে পেলাম যে যারা তাতে প্রবেশ করছে তাদের অধিকাংশই হল নারী।