مختصر صحيح مسلم
Mukhtasar Sahih Muslim
মুখতাসার সহীহ মুসলিম
মুখতাসার সহীহ মুসলিম (2126)
2126 - عَنْ عَائِشَةَ رضي الله عنها قَالَتْ تَلَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم {هُوَ الَّذِي أَنْزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهِ كُلٌّ مِنْ عِنْدِ رَبِّنَا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ} قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا رَأَيْتُمْ الَّذِينَ يَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ فَأُولَئِكَ الَّذِينَ سَمَّى اللَّهُ عز وجل فَاحْذَرُوهُمْ. (م 8/ 56 - 57)
অনুবাদঃ আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তিলাওয়াত করলেন: “তিনিই আপনার প্রতি কিতাব নাযিল করেছেন, তার মধ্যে কিছু আয়াত আছে সুস্পস্ট [মুহকামাত], সেগুলোই কিতাবের মূল, আর অন্যগুলো অস্পষ্ট [মুতাশাবিহাত]। সুতরাং যাদের অন্তরে বক্রতা রয়েছে, তারা ফিতনা সৃষ্টি এবং এর ভুল ব্যাখ্যা খোঁজার উদ্দেশ্যে মুতাশাবিহাতের অনুসরণ করে। অথচ আল্লাহ ছাড়া কেউ এর সঠিক ব্যাখ্যা জানে না। আর যারা জ্ঞানে সুগভীর, তারা বলে, ‘আমরা এর প্রতি বিশ্বাস স্থাপন করলাম; সবই আমাদের রবের পক্ষ থেকে আগত।’ আর বোধশক্তিসম্পন্ন ব্যক্তিরা ছাড়া অন্য কেউ শিক্ষা গ্রহণ করে না।”
আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, অতঃপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, “যখন তোমরা এমন লোকদের দেখবে, যারা অস্পষ্ট (মুতাশাবিহ) আয়াতসমূহের অনুসরণ করে, তখন জেনে রেখো—এরা তারাই যাদের নাম আল্লাহ তা‘আলা (ওই আয়াতে) উল্লেখ করেছেন। সুতরাং তোমরা তাদের থেকে সাবধান থাকো।”