জামি বায়ানিল ইলম্ ওয়া ফাদলিহি
জামি বায়ানিল ইলম্ ওয়া ফাদলিহি (1653)
1653 - وَقَالَ ابْنُ مَنْصُورٍ:
[البحر السريع]
تَأَنَّ فِي الْأَمْرِ إِذَا رُمْتَهُ ... تَبَيَّنُ الرُّشْدَ مِنَ الْغَيِّ
لَا تَتَّبِعَنَّ كُلَّ نَارٍ تَرَى ... فَالنَّارُ قَدْ تُوقَدُ لِلْكَيِّ
وَقِسْ عَلَى الشَّيْءِ بِأَشْكَالِهِ ... يَدُلُّكَ الشَّيْءُ عَلَى الشَّيْءِ،
ইবনে মানসূর (রাহিমাহুল্লাহ) বলেন,
যখন তুমি কোনো কাজ করতে চাও, তখন তাতে ধীর-স্থিরতা অবলম্বন করো;
(তাহলে) তুমি হেদায়েতকে গোমরাহী থেকে স্পষ্টভাবে আলাদা করতে পারবে।
তুমি যে আগুনই দেখতে পাও, তার সবগুলোর পিছে ছুটে যেয়ো না;
কারণ আগুন মাঝে মাঝে (দাগ দেওয়া বা চিকিৎসার জন্য) জ্বালানো হয়।
আর প্রতিটি বিষয়কে তার সদৃশ বস্তুর সাথে তুলনা করে বিচার করো;
(কারণ) এক বস্তু তোমাকে অন্য বস্তুর (জ্ঞান অর্জনের) দিকে পথ দেখাবে।
