জামি বায়ানিল ইলম্ ওয়া ফাদলিহি
1884 - وَثَبَتَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِمَّا قَدْ ذَكَرْنَاهُ فِي كِتَابِنَا هَذَا أَنَّهُ قَالَ: «يَذْهَبُ الْعُلَمَاءُ ثُمَّ يَتَّخِذُ النَّاسُ رُءُوسًا جُهَّالًا يُسْأَلُونَ فَيُفْتُونَ بِغَيْرِ عِلْمٍ فَيَضِلُّونَ وَيُضِلُّونَ» وَهَذَا كُلُّهُ نَفْيٌ لِلتَّقْلِيدِ وَإِبْطَالٌ لَهُ لِمَنْ فَهِمَهُ وَهُدِيَ لِرُشْدِهِ"
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত:
আলেমগণ (দুনিয়া থেকে) চলে যাবেন। অতঃপর লোকেরা মূর্খদেরকে নেতা হিসাবে গ্রহণ করবে। তাদের নিকট (দ্বীনী মাসআলা) জিজ্ঞাসা করা হলে, তারা ইলম (জ্ঞান) ছাড়াই ফতোয়া দেবে। ফলে তারা নিজেরা পথভ্রষ্ট হবে এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করবে।
আর এই সব কিছুই তাকলীদকে (অন্ধ অনুসরণ) সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে এবং যে ব্যক্তি তা বোঝে ও সঠিক পথনির্দেশ লাভ করে, তার জন্য তা বাতিল করে দেয়।
