জামি বায়ানিল ইলম্ ওয়া ফাদলিহি
230 - حَدَّثَنَا خَلَفُ بْنُ الْقَاسِمِ، نا أَبُو عَبْدِ اللَّهِ مَحْمُودُ بْنُ مُحَمَّدِ الْوَرَّاقُ، ثنا أَحْمَدُ بْنُ مَسْعَدَةَ، ثنا مُحَمَّدُ بْنُ حَمَّادٍ الْمِصِّيصِيُّ، نا أَحْمَدُ بْنُ الْقَاسِمِ، ثنا -[214]- أَحْمَدُ بْنُ أَبِي رَجَاءٍ قَالَ: سَمِعْتُ أَبِي، يَقُولُ: " رَأَيْتُ مُحَمَّدَ بْنَ الْحَسَنِ فِي الْمَنَامِ فَقُلْتُ: إِلَامَ صِرْتَ؟ قَالَ: غُفِرَ لِي ثُمَّ قِيلَ لِي: لَمْ نَجْعَلْ هَذَا الْعِلْمَ فِيكَ إِلَّا وَنَحْنُ نُرِيدُ أَنْ نَغْفِرَ لَكَ قَالَ: قُلْتُ: وَمَا فَعَلَ أَبُو يُوسُفَ؟ قَالَ: فَوْقَنَا بِدَرَجَةٍ قُلْتُ: وَأَبُو حَنِيفَةَ؟ قَالَ: فِي أَعْلَى عِلِّيِّينَ "
আহমাদ ইবনে আবি রাজার পিতা থেকে বর্ণিত, তিনি বলেছেন: আমি মুহাম্মাদ ইবনুল হাসানকে স্বপ্নে দেখলাম। অতঃপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি এখন কোন স্তরে পৌঁছেছেন?
তিনি বললেন, আমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এরপর আমাকে বলা হলো: আমরা যদি তোমাকে ক্ষমা করার ইচ্ছা না করতাম, তবে তোমার মধ্যে এই জ্ঞান (ইলম) স্থাপন করতাম না।
আমি (স্বপ্নদ্রষ্টা) বললাম, আবু ইউসুফের কী অবস্থা?
তিনি বললেন, তিনি আমাদের চেয়ে এক স্তর উপরে আছেন।
আমি বললাম, আর আবু হানীফা (রহমাতুল্লাহি আলাইহি)?
তিনি বললেন, তিনি সর্বোচ্চ ইল্লিয়্যীনের মধ্যে আছেন।
