হাদীস বিএন


জামি বায়ানিল ইলম্ ওয়া ফাদলিহি





জামি বায়ানিল ইলম্ ওয়া ফাদলিহি (275)


275 - وقَالَ: وَأنا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ قَالَ: سَمِعْتُ خَالِدَ بْنَ خِدَاشٍ ثِقَةٌ -[245]- قَالَ: " وَدَّعْتُ مَالِكَ بْنَ أَنَسٍ فَقُلْتُ: يَا أَبَا عَبْدِ اللَّهِ، أَوْصِنِي فَقَالَ: « عَلَيْكَ بِتَقْوَى اللَّهِ فِي السَّرِّ وَالْعَلَانِيَةِ، وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ، وَكِتَابَةِ الْعِلْمِ مِنْ عِنْدِ أَهْلِهِ»




খালিদ ইবনু খিদাশ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি (ইমাম) মালিক ইবনু আনাস (রাহিমাহুল্লাহ)-কে বিদায় জানাতে গিয়ে বললাম, হে আবূ আবদুল্লাহ! আমাকে কিছু উপদেশ দিন। তিনি বললেন:

তোমার কর্তব্য হলো—

১. গোপনে ও প্রকাশ্যে আল্লাহ্‌র তাকওয়া (খোদাভীতি) অবলম্বন করা।
২. সকল মুসলিমকে আন্তরিকভাবে নসিহত (সুপরামর্শ) দেওয়া।
৩. এবং ইলম (জ্ঞান) তার যোগ্য অধিকারীর নিকট থেকে লিখে নেওয়া।