জামি বায়ানিল ইলম্ ওয়া ফাদলিহি
জামি বায়ানিল ইলম্ ওয়া ফাদলিহি (292)
292 - وَجَدْتُ فِي كِتَابِ أَبِي رَحِمَهُ اللَّهُ بِخَطِّهِ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ، نا مُحَمَّدُ بْنُ مُوسَى بْنِ عِيسَى الْحَضْرَمِيُّ، نا أَبُو الطَّاهِرِ، ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: سَمِعْتُ مُعْتَمِرَ بْنَ سُلَيْمَانَ يَقُولُ: كَتَبَ إِلَيَّ أَبِي، وَأَنَا بِالْكُوفَةِ: «يَا بُنَيَّ اشْتَرِ الْوَرَقَ وَاكْتُبِ الْحَدِيثَ؛ فَإِنَّ الْعِلْمَ يَبْقَى وَالدَّنَانِيرَ تَذْهَبُ»
মু’তামির ইবনে সুলাইমান (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যখন কুফায় ছিলাম, তখন আমার পিতা আমাকে লিখে পাঠান:
"হে আমার প্রিয় বৎস, তুমি কাগজ ক্রয় করো এবং হাদীস লিপিবদ্ধ করো। কারণ জ্ঞান (ইলম) স্থায়ী থাকে, আর দিনারসমূহ (সম্পদ) বিলীন হয়ে যায়।"
