জামি বায়ানিল ইলম্ ওয়া ফাদলিহি
জামি বায়ানিল ইলম্ ওয়া ফাদলিহি (646)
646 - وَسُئِلَ أَبُو عُثْمَانَ سَعِيدُ بْنُ مُحَمَّدِ الْحَدَّادُ عَنْ رَجُلٍ مِنْ أَهْلِ إِفْرِيقِيَّةَ مِنْ جِيرَانِهِ مَنْسُوبٍ إِلَى الْعِلْمِ قِيلَ لَهُ: " كَيْفَ مَنْزِلَتُهُ مِنَ الْعِلْمِ؟ فَقَالَ: مَا أَدْرِي هُوَ بِاللَّيْلِ يَشْرَبُ وَبِالنَّهَارِ يَرْكَبُ فَأَنَّى لَهُ بِالْعِلْمِ "
আবু উসমান সাঈদ ইবনু মুহাম্মাদ আল-হাদ্দাদ (রাহিমাহুল্লাহ)-কে তাঁর প্রতিবেশী ইফরিকিয়াহ্র (উত্তর আফ্রিকা) এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলো, যিনি ইলমের (জ্ঞান চর্চার) সাথে সম্পর্কিত ছিলেন। তাঁকে বলা হলো, "ইলমের ক্ষেত্রে তাঁর মর্যাদা কেমন?" তিনি উত্তরে বললেন, "আমি বলতে পারি না। সে রাতে পান করে এবং দিনে ঘোরাফেরা করে (ব্যস্ত থাকে)। অতএব, সে ইলম কীভাবে অর্জন করতে পারে?"
