المحرر في الحديث
Al-Muharrar fil Hadith
আল-মুহাররার ফিল হাদীস
273 - وَعَن أبي الزبير قَالَ: " كَانَ ابْن الزبير يَقُول فِي دبر كل صَلَاة حِين يسلم: لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ، لَهُ الْملك وَله الْحَمد وَهُوَ عَلَى كل شَيْء قدير، لَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه. لَا إِلَه إِلَّا الله وَلَا نعْبد إِلَّا إِيَّاه لَهُ النِّعْمَة وَله الْفضل وَله الثَّنَاء الْحسن، لَا إِلَه إِلَّا الله مُخلصين لَهُ الدَّين وَلَو كره الْكَافِرُونَ، وَقَالَ: كَانَ رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ يهلل بِهن دبر كل صَلَاة " رَوَاهُ مُسلم.
অনুবাদঃ ইবনুয যুবাইর (রাদিয়াল্লাহু আনহু) প্রত্যেক সালাতের সালাম ফিরানোর পর বলতেন:
لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ، لَهُ الْملك وَله الْحَمد وَهُوَ عَلَى كل شَيْء قدير।
(আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তিনি একক, তাঁর কোনো শরীক নেই। রাজত্ব তাঁরই, প্রশংসা তাঁরই এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।)
لَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه।
(আল্লাহর সাহায্য ছাড়া (পাপ থেকে বাঁচার) কোনো ক্ষমতা বা (নেক কাজ করার) কোনো শক্তি নেই।)
لَا إِلَه إِلَّا الله وَلَا نعْبد إِلَّا إِيَّاه لَهُ النِّعْمَة وَله الْفضل وَله الثَّنَاء الْحسن।
(আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর আমরা কেবল তাঁরই ইবাদত করি। নেয়ামত তাঁরই, অনুগ্রহ তাঁরই এবং তাঁর জন্যই উত্তম প্রশংসা।)
লَا إِلَه إِلَّا الله مُخلصين لَهُ الدَّين وَلَو كره الْكَافِرُونَ।
(আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আমরা তাঁর জন্য দ্বীনকে একনিষ্ঠ করি, যদিও কাফিররা তা অপছন্দ করে।)
এবং তিনি (ইবনুয যুবাইর) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক সালাতের শেষে এই বাক্যগুলো বলতেন।
(সহীহ মুসলিম)