শুয়াবুল ঈমান লিল-বায়হাক্বী
10524 - وَبِإِسْنَادِهِ ثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ وَاسِعٍ: أَنَّ أَبَا الدَّرْدَاءِ، كَتَبَ إِلَى سَلْمَانَ أَنَّ رَجُلًا شَكَى إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَسْوَةَ قَلْبِهِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنْ أَرَدْتَ أَنْ يَلِينَ قَلْبُكَ، فَامْسَحْ رَأْسَ الْيَتِيمِ وَأَطْعِمْهُ "
আবু দারদা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,
এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এসে তার অন্তরের কঠোরতা (কাঠিন্য) সম্পর্কে অভিযোগ করল।
তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন: "যদি তুমি চাও যে তোমার অন্তর কোমল (নরম) হোক, তবে তুমি ইয়াতীমের মাথায় মমতার হাত বুলাও এবং তাকে খাবার দাও।"
تحقيق الشيخ د. عبد العلي عبد الحميد حامد : إسناده: حسن إلا أن فيه انفطاعا.
