শুয়াবুল ঈমান লিল-বায়হাক্বী
10541 - أَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ بْنُ الْفَضْلِ الْقَطَّانُ، أَنَا عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ، ثَنَا يَعْقُوبُ بْنُ سُفْيَانَ، ثَنَا أَبُو الْيَمَانِ، ثَنَا حُرَيْزُ بْنُ عُثْمَانَ، عَنْ حِبَّانَ بْنِ زَيْدٍ الشَّرْعَبِيِّ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: " ارْحَمُوا تُرْحَمُوا، وَاغْفِرُوا يُغْفَرْ لَكُمْ، وَيْلٌ لِأَقْمَاعِ الْقَوْلِ وَيْلٌ لِلْمُصِرِّينَ الَّذِينَ يُصِرُّونَ عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ "
আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
"তোমরা দয়া করো, তোমাদের প্রতি দয়া করা হবে। তোমরা ক্ষমা করো, তোমাদেরকে ক্ষমা করা হবে। ধ্বংস সেইসব লোকের জন্য, যারা (উপদেশমূলক) কথা শোনার পাত্র মাত্র (কিন্তু আমল করে না)। আর ধ্বংস সেইসব জেদকারী ব্যক্তিদের জন্য, যারা জেনে-শুনেও তাদের কৃতকর্মের উপর জিদ ধরে থাকে।"
تحقيق الشيخ د. عبد العلي عبد الحميد حامد : إسناده: صحيح.
