শুয়াবুল ঈমান লিল-বায়হাক্বী
10571 - أَخْبَرَنَا الْحَاكِمُ أَبُو عَبْدِ اللهِ، أَنَا أَبُو مُحَمَّدٍ جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ نُصَيْرٍ الْخَلَدِيُّ، أَنَا إِبْرَاهِيمُ بْنُ نَصْرٍ الْمَنْصُورِيُّ، حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ بَشَّارٍ الصُّوفِيُّ الْخُرَاسَانِيُّ، قَالَ: سَمِعْتُ إِبْرَاهِيمَ بْنَ أَدْهَمَ، يَقُولُ: " بَلَغَهُ أَنَّهُ كَانَ فِي بَنِي إِسْرَائِيلَ رَجُلٌ ذَبَحَ عِجْلًا بَيْنَ يَدَيْ أُمِّهِ فَأَيْبَسَ اللهُ يَدَهُ فَبَيْنَا هُوَ ذَاتَ يَوْمٍ جَالِسٌ إِذَا بِفَرْخٍ قَدْ سَقَطَ مِنْ وَكْرِهِ وَهُوَ يَتَبَصْبَصُ إِلَى أَبَوَيْهِ، وَأَبَوَاهُ يَتَبَصْبَصَانِ إِلَيْهِ فَأَخَذَهُ وَرَدَّهُ إِلَى وَكْرِهِ رَحْمَةً لَهُ، فَرَحِمَهُ اللهُ بِرَحْمَتِهِ لَهُمَا وَرَدَّ عَلَيْهِ يَدَهُ بِمَا صَنَعَ "
ইবরাহীম ইবনে আদহাম (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত:
তাঁর কাছে খবর পৌঁছায় যে বনি ইসরাইলে এমন এক ব্যক্তি ছিল, যে তার মায়ের (গরুর) সামনে একটি বাছুর যবেহ করেছিল। ফলে আল্লাহ তাআলা তার হাত শুকিয়ে দিয়েছিলেন। একদিন সে বসে থাকা অবস্থায় হঠাৎ দেখতে পেল, একটি পাখির ছানা তার বাসা থেকে পড়ে গেছে এবং সে তার বাবা-মায়ের দিকে কাতর হয়ে ডাকছে, আর তার বাবা-মাও তার দিকে কাতর হয়ে ডাকছে। তখন সে দয়াপরবশ হয়ে ছানাটিকে তুলে নিয়ে বাসায় ফিরিয়ে দিল। তাদের প্রতি তার এই দয়ার কারণে আল্লাহ তাআলা তার প্রতি রহম করলেন এবং তার এই (দয়ামূলক) কাজের বিনিময়ে তার হাত ফিরিয়ে দিলেন।
تحقيق الشيخ د. عبد العلي عبد الحميد حامد : إسناده: جيد.
