শুয়াবুল ঈমান লিল-বায়হাক্বী
2322 - أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، حدثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، حدثنا الْحَسَنُ بْنُ عَلِيِّ بْنِ عَفَّانَ، حدثنا أَسْبَاطٌ، عَنِ اللَّيْثِ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: " رَمَقْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِشْرِينَ لَيْلَةً أَوْ خَمْسًا وَعِشْرِينَ لَيْلَةً أَوْ شَهْرًا فَلَمْ أَسْمَعْهُ فِي الرَّكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ وَبَعْدَ الْمَغْرِبِ إِلَّا بِ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللهُ أَحَدٌ "
ইবনু উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বিশ রাত, অথবা পঁচিশ রাত, অথবা এক মাস ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। আমি তাঁকে ফজরের (ফরযের) পূর্বের দুই রাকাআতে এবং মাগরিবের (ফরযের) পরের দুই রাকাআতে ‘ক্বুল ইয়া আইয়ুহাল কাফিরুন’ এবং ‘ক্বুল হুওয়াল্লাহু আহাদ’ ছাড়া অন্য কিছু তিলাওয়াত করতে শুনিনি।
تحقيق الشيخ د. عبد العلي عبد الحميد حامد : إسناده: ضعيف.