শুয়াবুল ঈমান লিল-বায়হাক্বী
415 - حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيُّ أَخْبَرَنَا أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ سَعِيدٍ الرَّازِيُّ، حدثنا أَبُو الْفَضْلِ الْعَبَّاسُ بْنُ حَمْزَةَ حدثنا أَحْمَدُ بْنُ أَبِي الْحَوَارِيِّ قَالَ: " عَلَامَةُ حُبِّ اللهِ حُبُّ طَاعَةِ اللهِ - وَقِيلَ حُبُّ ذِكْرِ اللهِ - فَإِذَا أَحَبَّ اللهُ الْعَبْدَ أَحَبَّهُ، وَلَا يَسْتَطِيعُ الْعَبْدُ أَنْ يُحِبَّ اللهَ حَتَّى يَكُونَ الِابْتِدَاءُ مِنَ اللهِ بِالْحُبِّ لَهُ، وَذَلِكَ حِينَ عَرَفَ مِنْهُ الِاجْتِهَادَ فِي مَرْضَاتِهِ "
আহমাদ ইবনু আবিল হাওয়াযী (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত,
আল্লাহ্কে ভালোবাসার চিহ্ন হলো আল্লাহ্র আনুগত্যকে ভালোবাসা। আবার বলা হয়েছে, আল্লাহ্কে ভালোবাসার চিহ্ন হলো আল্লাহ্র যিকিরকে (স্মরণকে) ভালোবাসা। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন সেও আল্লাহকে ভালোবাসে। আর বান্দা আল্লাহকে ভালোবাসতে পারে না, যতক্ষণ না আল্লাহ্র পক্ষ থেকে তার প্রতি ভালোবাসার সূচনা হয়। আর এটি (আল্লাহ্র পক্ষ থেকে ভালোবাসার সূচনা) তখনই ঘটে, যখন আল্লাহ বান্দার মধ্যে তাঁর সন্তুষ্টি লাভের জন্য চেষ্টা-সাধনা দেখতে পান।
تحقيق الشيخ د. عبد العلي عبد الحميد حامد : إسناده: ضعيف.
