শুয়াবুল ঈমান লিল-বায়হাক্বী
595 - أَخْبَرَنَا أَبُو عَلِيٍّ الْحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ الرُّوذْبَارِيُّ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، حدثنا أَبُو دَاوُدَ، حدثنا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حدثنا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، حَدَّثَهُ، عَنْ خُزَيْمَةَ، عَنْ عَائِشَةَ بِنْتِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهَا أَنَّهُ دَخَلَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى امْرَأَةٍ وَبَيْنَ يَدَيْهَا نَوًى، أَوْ حَصًا تُسَبِّحُ فَقَالَ: أُخْبِرُكَ بِمَا هُوَ أَيْسَرُ عَلَيْكَ مِنْ هَذَا أَوْ أَفْضَلُ؟ فَقَالَ: " سُبْحَانَ اللهِ عَدَدَ مَا خَلَقَ فِي السَّمَاءِ، وَسُبْحَانَ اللهِ عَدَدَ مَا خَلَقَ فِي الْأَرْضِ، وَسُبْحَانَ اللهِ عَدَدَ مَا بَيْنَ ذَلِكَ، وَسُبْحَانَ اللهِ عَدَدَ مَا هُوَ خَالِقٌ، وَاللهُ أَكْبَرُ مِثْلُ ذَلِكَ وَالْحَمْدُ لِلَّهِ مِثْلُ ذَلِكَ، وَلَا إِلَهَ إِلَّا اللهُ مِثْلُ ذَلِكَ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ الْعَلِيِّ الْعَظِيمِ مِثْلُ ذَلِكَ " أَخْبَرَنَا عَلِيُّ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدَانَ، أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُبَيْدٍ، حدثنا إِسْمَاعِيلُ بْنُ الْفَضْلِ، حدثنا أَحْمَدُ بْنُ عِيسَى الْمِصْرِيُّ، حدثنا ابْنُ وَهْبٍ، فَذَكَرَهُ بِإِسْنَادِهِ مِثْلَهُ غَيْرَ أَنَّهُ قَالَ: قُولِي
সাদ ইবনু আবী ওয়াক্কাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে এক মহিলার কাছে গেলেন। তার সামনে কিছু খেজুরের আঁটি বা ছোট পাথর ছিল, যা দিয়ে তিনি তাসবীহ জপছিলেন।
অতঃপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, আমি কি তোমাকে এর চেয়েও সহজ অথবা উত্তম কিছু সম্পর্কে অবহিত করব না?
এরপর তিনি (নবী সাঃ) বললেন, তুমি বলো:
“সুবহানাল্লাহি আদাদা মা খালাকা ফিস-সামা-ই, ওয়া সুবহানাল্লাহি আদাদা মা খালাকা ফিল-আরদি, ওয়া সুবহানাল্লাহি আদাদা মা বাইনা যালিকা, ওয়া সুবহানাল্লাহি আদাদা মা হুওয়া খা-লিকুন।”
(অর্থ: আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি আসমানে যা কিছু সৃষ্টি করেছেন, সেই সংখ্যা পরিমাণ। আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি জমিনে যা কিছু সৃষ্টি করেছেন, সেই সংখ্যা পরিমাণ। আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি এ দুয়ের মাঝে যা কিছু আছে সেই সংখ্যা পরিমাণ। এবং আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি তিনি যা কিছু সৃষ্টি করবেন, সেই সংখ্যা পরিমাণ।)
আর ’আল্লাহু আকবার’ও অনুরূপ (উপরে উল্লিখিত) সংখ্যা পরিমাণ, ’আলহামদুলিল্লাহ’ও অনুরূপ সংখ্যা পরিমাণ, ’লা ইলাহা ইল্লাল্লাহ’ও অনুরূপ সংখ্যা পরিমাণ এবং ’লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম’ও অনুরূপ সংখ্যা পরিমাণ (জপ করবে)।
تحقيق الشيخ د. عبد العلي عبد الحميد حامد : إسناده: فيه من لا يعرف.
