শুয়াবুল ঈমান লিল-বায়হাক্বী
9014 - أَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ بْنُ بُشْرَانَ , أنا عُثْمَانُ بْنُ أَحْمَدَ , نا الْحَسَنُ بْنُ عَمْرٍو , سَمِعْتُ بِشْرَ بْنَ الْحَارِثِ , يَقُولُ: " قَالَ اللهُ عَزَّ وَجَلَّ لِمُوسَى: أَوْ أَوْحَى اللهُ إِلَى مُوسَى عَلَيْهِ السَّلَامُ: يَا مُوسَى لَا تُخَاصِمْ أَهْلَ الْأَهْوَاءِ فَيُلْقُونَ فِي قَلْبِكَ شَيْئًا , فَيُرْدِيكَ فَيَسْخَطُ اللهُ عَلَيْكَ "
বিশর ইবনুল হারিস (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তা‘আলা মূসা (আঃ)-কে বলেছেন—অথবা আল্লাহ মূসা (আঃ)-এর নিকট ওহী প্রেরণ করেছেন (যে): “হে মূসা, তুমি প্রবৃত্তিপূজারী (আহলে আহওয়া) বা ভ্রান্ত মতবাদের অনুসারীদের সাথে বিতর্কে লিপ্ত হয়ো না। (যদি লিপ্ত হও) তবে তারা তোমার অন্তরে এমন কিছু বিষয় নিক্ষেপ করবে, যা তোমাকে ধ্বংস করে দেবে। ফলে আল্লাহ তোমার ওপর ক্রুদ্ধ হবেন।”
تحقيق الشيخ د. عبد العلي عبد الحميد حامد : إسناده: جيد